বগুড়া প্রতিনিধি

বগুড়ায় মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় মো. শাকিল নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত জিতু ইসলামসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক জিতু বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক।
শনিবার (১৪ জুন) বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া করতোয়া নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. শাকিল শহরের শিববাট্টি এলাকার মৃত হানিফের ছেলে। শাকিল রিকশা চালাতেন।
নিহত শাকিলের মামা সিফাত হোসেন জানান, জিতু ও তার সহযোগীরা প্রায়ই শাকিলের মেয়েকে উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে জিতু ওই মেয়েকে বিয়ের প্রস্তাবও দেন। শনিবার শাকিল এর প্রতিবাদ জানান এবং জিতুকে চড় মারেন। এ সময় জিতু ও তার সহযোগীরা শাকিলকে বেধড়ক মারধর করেন। শাকিল পালিয়ে বাড়িতে চলে যান। বিকেল সাড়ে ৩টার দিকে জিতু ছয়-সাতটি মোটরসাইকেল নিয়ে শাকিলকে বাড়ি থেকে তুলে নিয়ে যান।
সিফাত বলেন, ঘণ্টাখানেক পর জানতে পারি, ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় নদীর ধারে শাকিল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল বলেন, জিতু জেলা কমিটির সহসাধারণ সম্পাদক। জিতুর অপরাধের দায় সংগঠন নেবে না। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, শাকিল হত্যার ঘটনায় জিতুসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ দিন আগে