রাজশাহী ব্যুরো

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, “দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন জেন-জি প্রজন্ম। তারাই ৩৬ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছে সুবিচার প্রত্যাশা করে। আমরা তাদের চাহিদার মতো করে দায়িত্ব পালন করতে পারিনি। সুবিচার শুধু বিচারকদের দায়িত্ব নয়, প্রশাসনের প্রতিটি পর্যায়ের কর্মকর্তাদেরও এটি নিশ্চিত করতে হবে।”
আজ শনিবার সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
'অসৎ লোকের কাজকর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়' মন্তব্য করে নাসিমুল গনি বলেন, “সরকারি চাকরি টাকা বানানোর মেশিন নয়; এটি জনগণের প্রতি এবং স্রষ্টার প্রতি কর্তব্য পালনের একটি সুযোগ। এই দায়িত্ব পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটিচিউড বা মনোভাব।”
পুলিশ বাহিনীর উদাহরণ টেনে স্বরাষ্ট্র সচিব বলেন, “১৮৭৮ সালে থানা প্রতিষ্ঠার পর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও থানাগুলো ২৪ ঘণ্টা সেবা দিয়েছে, কিন্তু ২৪-এর আন্দোলনের সময় এর ব্যত্যয় ঘটেছে। মেধা ও দক্ষতার ঘাটতি ছিল না, ছিল আন্তরিকতার ঘাটতি।”
সুরা ছোয়াদের ২৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “আল্লাহ যেমন দাউদ (আ.)-কে ভূখণ্ডের প্রতিনিধি বানানোর কথা বলেছেন, তেমনি আমাদের প্রধান উপদেষ্টাও জনগণের প্রতিনিধি। আমরা সরকারি কর্মকর্তারা তাঁর চোখ, হাত ও পা হিসেবে কাজ করছি।”
বক্তৃতার এক পর্যায়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বিপ্লবের গভীরতা ও তাৎপর্য বোঝাতে কয়েকটি তথ্যচিত্র প্রদর্শন করেন। তিনি অহংকার, হিংসা, লোভ, পরচর্চা ও অন্ধ আনুগত্য পরিহার করে উদ্ভাবনী কার্যক্রম, সুবিচার ও সদ্ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।
রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান (পিপিএম-বার), রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তারা।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে