জামায়াত নেতা মুজিবুর

চাঁদাবাজি-লুটপাটমুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতির বিকল্প নেই

রাজশাহী ব্যুরো
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৮: ৪২

চাঁদাবাজি ও লুটপাটমুক্ত একটি সুশাসনের দেশ গড়তে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

আজ শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “গত দেড় দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এ দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রেখেছেন। তার নীতিই ছিল—‘আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব।’ তবে আজ মানুষ সেই একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় জনগণ আর বন্দি হতে চায় না।”

তিনি আরও বলেন, “দেশ থেকে যদি চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি ও অনিয়মের রাজনীতি বন্ধ করতে হয়, তবে পিআর পদ্ধতিতেই নির্বাচন হওয়া জরুরি। এই পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।”

রাজশাহী-১ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, “ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন-সুন্নাহর বিধান বাস্তবায়নই মানুষের প্রকৃত মুক্তির পথ। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

তিনি বলেন, “সামনে নির্বাচন রয়েছে, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, একইসঙ্গে মানুষের অধিকার আদায়ের আন্দোলনও চালিয়ে যাব। দেশের মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা বুঝলেও, রাজনৈতিক দলগুলোর বড় অংশ এখনও তা মানতে নারাজ। এর অর্থ, তারা পুরনো, বৈষম্যভিত্তিক ব্যবস্থাই বহাল রাখতে চায়।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনায় ছিলেন নগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল এবং সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদৎ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন নগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, রাজশাহী-২ (সদর) আসনের মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি এবং রাজশাহী-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে