পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোহাম্মদ রাব্বী (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাব্বীর বাড়ি রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায়। তিনি বিকাশের রাজশাহীর মোহনপুর উপজেলার সুপারভাইজার ছিলেন।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল নিয়ে শহর থেকে মোহনপুর উপজেলায় যাচ্ছিলেন রাব্বী। নওদাপাড়ায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে নিহত রাব্বির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৭ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে