নওগাঁ প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল (স্কুটি) আরোহী স্ত্রী ও শিশুকন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটিচালক স্বামী রমজান আলী তোতা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাইকপাড়া মোড়ে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সান্তাহার ইউপির ছাতনী গ্রামের মন্ডলপাড়ার ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার মিম (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। নিহত নাজিরার স্বামী রমজান আলী তোতা ওই এলাকার একটি মসজিদের ইমাম। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে স্কুটিতে থাকা স্ত্রী নাজিরা ও শিশুকন্যা নাজিফা ছিটকে পড়ে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত রমজান আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পিকআপ, অটোরিকশা ও স্কুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে