রাজশাহী বিভাগীয় কমিশনার

শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শহিদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। তিনি জানান, ‘জুলাই সনদের’ কাজ প্রায় শেষের দিকে, আগামী ৫ আগস্ট এটি ঘোষণা হতে পারে।

আজ শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, “গত বছরের জুলাইয়ে কী ঘটেছিল, তা আমাদের স্মৃতিতে আজও জেগে আছে। আজকের এই আয়োজনে সেই স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব হলো দেশকে সংস্কার করে এগিয়ে নেওয়া। সেই প্রচেষ্টা চলমান রয়েছে।”

জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিচিতি নির্ধারণে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, “যোদ্ধাদের একটি পরিচয় থাকা দরকার। বিভিন্ন নাম দিলে বিভ্রান্তি তৈরি হয়। আমি মনে করি, নামটি ‘জুলাইযোদ্ধা’ হলে সবাই একটি প্ল্যাটফর্মে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে দোয়ার মাধ্যমে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে জুলাই আন্দোলনভিত্তিক একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে