স্থানীয়দের হামলায় ১৫ শিক্ষার্থী আহত

রুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ জন শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর ভদ্রা মোড়ে এসব কর্মসূচি পালন করেন তারা। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এর ফলে নগরীর ভদ্রা এলকায় যানজট তৈরি হয়।

আন্দোলনকারীরা জানান, সোমবার সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।

তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।

শিক্ষার্থীরা জানান, সড়ক অবরোধ তুলে নিলেও মঙ্গলবার সারাদিন তাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবেন তারা।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে