রাজশাহী ব্যুরো

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. অনিক (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার রাতে নগরের শিরোইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মো. অনিক মহানগরীর বোয়ালিয়া থানার শিরইল এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৯ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১০ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১ ঘণ্টা আগে