ভুয়া বিয়ের পর একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হতেই পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এক তরুণীর সঙ্গে একসঙ্গে বসবাস এবং পরে তাকে গর্ভবতী করে পালিয়ে যাওয়ার অভিযোগে মাসুম মন্ডল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে রাজশাহীর বিমানবন্দর এলাকা থেকে মাসুম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫, সদর কোম্পানির একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মাসুম মন্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী তরুণী ঢাকায় কর্মরত অবস্থায় লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের সঙ্গে ফেসবুকে পরিচিত হন। দেড় বছরের প্রেমের পর মাসুম দেশে ফিরে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর তিনি জাল কাগজপত্র তৈরি করে ভুয়া বিয়ের আয়োজন করেন এবং স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে একটি ভাড়া বাসায় একসঙ্গে বসবাস শুরু করেন। কিছুদিন পর তরুণী গর্ভবতী হলে মাসুম তাকে ফেলে পালিয়ে যান।পরবর্তীতে তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাকে মারধর করেন এবং হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বর মাসে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, মামলা হওয়ার পর থেকে আসামি মাসুম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম ভুয়া বিয়ে ও ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে