রাবি প্রতিনিধি

১৬ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ক্যাম্পাস ত্যাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা আর ক্যাম্পাসে ফিরতে পারেননি। ৫ আগস্টের আগে ছাত্রদল ক্যাম্পাসে কোণঠাসা হয়ে থাকলেও, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে শাখা ছাত্রদল। এদিকে দীর্ঘদিন যাবৎ শাখা ছাত্রলীগ যে টেন্ট থেকে নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল, এবার সে স্থানে হালিমের দোকান দিয়েছেন ছাত্রদলের এক কর্মী। বিষয়টি নিয়ে ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৫-২০ দিন আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে ‘ইরানি হালিম বাজার’ নামে একটি দোকান দেন কয়েকজন। দোকান পরিচালকের সঙ্গে কথা বললে তিনি আরেকজন ব্যক্তিকে দোকান মালিক সম্বোধন করে দেখিয়ে দেন। ওই ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তার নাম মো. ফয়জুল ইসলাম অমি।
ছাত্রদল সূত্রে জানা যায়, তিনি ছাত্রদলের একজন কর্মী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমান সোহাগের অনুসারী হিসেবে তিনি ক্যাম্পাসে পরিচিত।
ছাত্রলীগের দলীয় টেন্টে ছাত্রদলকর্মীর দোকান বসানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লহ-হিল-গালিব বলেন, ছাত্রলীগের দলীয় টেন্টের সামনে রাবি ছাত্রদলের একজন হালিমের দোকান বসিয়েছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষ নির্ধারিত স্থানে উদ্যোক্তা হিসেবে ব্যবসা করতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের দলীয় টেন্টে এভাবে দোকান খুলে বসা কখনোই ভালো কাজ হতে পারে না। তারা ছাত্রলীগকে হেয় করার জন্যই মূলত ওইখানে দোকানটি বসিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।
দোকান বসানোর বিষয়ে ছাত্রদলকর্মী ফয়জুল ইসলাম অমি বলন, প্রক্টর দপ্তরের সেকশন অফিসারের সঙ্গে কথা বলে আমরা দোকান বসিয়েছিলাম। পরে প্রক্টর স্যার আমাকে বলেছেন এটা লাইব্রেরির অংশ। এখান থেকে দোকান সরিয়ে নিত হবে। পূজার ছুটির মধ্যে আমরা দোকান সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমদ রাহী বলেন, দোকান বসানোর জন্য প্রশাসনের অনুমতির বিষয়টি আমি জানি না। কোনো কোনো শিক্ষার্থী পরিবারের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে নিজে উদ্যোক্তা হয়ে হালাল পথে উপার্জন করে। এই বিষয়টিকে আমরা স্বাগত জানাই। তবে এই দোকানের বিষয়ে কোনো সমস্যা থাকলে আলোচনা করে ঠিক করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলন, ওদের সঙ্গে আমার কয়েক দিন আগে কথা হয়েছে। শিগগিরই এখান থেকে দোকান তুলে নিবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৬ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৯ ঘণ্টা আগে