একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : আব্দুস সালাম

রাজশাহী ব্যুরো
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৯: ০৭

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, “একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কোনোভাবেই কাকতালীয় নয়; এসবের পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। জাতিকে বিভ্রান্ত ও আতঙ্কিত করে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।”

আজ বুধবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মনোমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামত কাঠামো ৩১ দফা বাস্তবায়ন” এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই জনসভা অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম বলেন, “যখন দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়ে জনগণের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটি নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার গভীর ষড়যন্ত্র।”

তিনি আরও বলেন, “সরকার আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ঠিক এমন সময়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। পরপর অগ্নিকাণ্ডের এসব ঘটনা কি শুধুই দুর্ঘটনা, নাকি নাশকতার অংশ—তা তদন্তের দাবি রাখে।”

বিএনপি নেতা বলেন, “একটি কুচক্রী মহল ইচ্ছাকৃতভাবে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। কিন্তু জনগণ এখন অনেক সচেতন—তারা জানে, অগ্নিকাণ্ড, অস্থিরতা ও বিভ্রান্তি ছড়িয়ে নির্বাচন নস্যাৎ করার চক্রান্ত চলছে। জনগণ এই ষড়যন্ত্র প্রতিহত করবে।”

পিআর পদ্ধতি প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, “দেশের সংবিধানে পিআর পদ্ধতি নেই। এর আগে বাংলাদেশে কখনও এমন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জনগণের ভোটাধিকারকে কোনো জটিল প্রক্রিয়ায় সীমাবদ্ধ করা উচিত নয়। আমরা চাই নির্বাচন হোক অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।”

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতীয় পুনর্গঠনের একটি সুপরিকল্পিত রূপরেখা। এতে প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিতের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।”

আব্দুস সালাম আরও বলেন, “বিএনপি চায় নির্বাচন হোক অবাধ ও নিরপেক্ষ পরিবেশে—যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে। আমরা গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।”

জনসভায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোজাম্মেল হক। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ বিল্টু।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, নগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ হাকিম সরকার এবং জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন।

সভায় আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম পিকুল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলা এবং পৌর মহিলা দলের সভানেত্রী সোনিয়া সুলতানা।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব। তাঁরা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে