রাজশাহী ব্যুরো

ভারতীয় আধিপত্যবাদ প্রসারের মূলহোতা দাবি করে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে রাজধানীতে আন্দোলনরত সাধারণ জনতার উপর প্রশাসনের হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলেম ওলামা ও তাওহীদি জনতা, রাজশাহীর ব্যানারে সোমবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে বিকেলে প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান তাওহীদি জনতা। এ সময় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে লাগানো সাইনবোর্ড খুলে ভেঙে ফেলার পাশাপাশি তাতে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে, দুপুরে তাওহীদি জনতা নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। সেখানে সমাবেশে পত্রিকা দুটির বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়। বক্তারা প্রথম আলো ও ডেইলি স্টারকে ‘ভারতীয় আধিপাত্যবাদ প্রসারের মূল হোতা’ হিসেবে উল্লেখ করেন। প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জেয়াফত অনুষ্ঠানে তাওহীদি জনতার ওপর পুলিশের হামলারও নিন্দা জানান তারা।
এরপর মিছিল নিয়ে তারা শ্লোগান দিতে দিতে কুমারপাড়া এলাকায় প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সামনে যান। এ সময় সেখানে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আগুন দেওয়া হয়। এছাড়া প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের সাইনবোর্ড খুলে ভেঙে ফেলা হয়। পরে তাতে আগুন দেয়া হয়।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, প্রথম আলো অফিসের সামনে থাকা একটি সাইনবোর্ড আন্দোলনকারীরা খুলে পুড়িয়ে দিয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
৪ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।
১ দিন আগে