ছাত্র-জনতার ওপর দুই হাতে গুলি চালানো রুবেল গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো
গত ৫ আগস্ট সংঘর্ষের সময় দুই হাতে দুটি পিস্তুল নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণ করেন জহিরুল ইসলাম রুবেল

রাজশাহীতে ছাত্রআন্দোলনে দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে (৪১) গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেল নগরীর চণ্ডিপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট রাজশাহী নগরীতে ছাত্রআন্দোলন দমনে রুবেলের নেত্বত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত একডজন নেতাকর্মী আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। এঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়। এই দুই শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি রুবেল। এছাড়াও আরো একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।

র‌্যাব-৫ এর অধিনায়ক লে কর্নেল ফিরোজ কবির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রুবেল কক্সবাজার থেকে কুমিল্লা হয়ে ঢাকার দিকে আসছে। পরে র‌্যাব-১০ যাত্রাবাড়ি ও র‌্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে কুমিল্লার দাউদকান্দি ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আরএমপির বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, যেখানে গ্রেপ্তার হয়েছে সেখানে কোনো মামলা থাকলে আদালতের মাধ্যমে রুবেলকে রাজশাহীতে আনা হবে। আর ওখানে কোনো মামলা না থাকলে সরাসরি রাজশাহীতে আনা হবে। কারণ রাজশাহীতে ছাত্রআন্দোলনে নিহত আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলার আসামি রুবেল। এখানে এনে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডের আবেদন জানানো হবে।

অভিযোগে আছে, জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রায় হাফডজন মামলার আসামি রুবেল। তবুও ২০২৩ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন তিনি। সর্বশেষ গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন রুবেল নামে এ সন্ত্রাসী। ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুইটি পিস্তুল দুই হাতে নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। এসময় শুটার দলে আরো ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন পাভেল, মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিন ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রোজেলসহ অনেকেই। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এই দুই শিক্ষার্থী হত্যা মামলারও আসামি জহিরুল ইসলাম রুবেল। তবে পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাথে রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১০ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১১ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১১ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২ ঘণ্টা আগে