ছাত্র-জনতার উপর দুই হাতে গুলি চালানো রুবেল ৫ দিনের রিমান্ডে

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে দুই হাতে দুই পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও বৈষম্যবিরোধী আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যার গ্রেপ্তার জহিরুল ইসলাম রুবেলকে ৫দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। এসময় তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোয়ালিয়া থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, র‌্যাব গ্রেপ্তার করে কুমিল্লা থেকে রাজশাহীতে আনে শনিবার গভীর রাতে। রাতে র‌্যাবের হেফাজতেই রাখা হয়। সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে। এরপর ছাত্রশিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। ওসি আরো জানান, তার বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এছাড়া আরো দুটি মামলার আসামী সে। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় শীর্ষ সন্ত্রাসী রুবেল। রাজশাহীতে ছাত্রআন্দোলন দমনে দুই হাতে জোড়া পি¯‘ল নিয়ে মুহুর্মুহু গুলি বর্ষণ করে। জহিরুল হক রুবেলের (৪১) বাড়ি নগরীর চণ্ডিপুর এলাকায়। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। সে যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামানের লিটনের ডানহাত হিসেবে পরিচিত। রাজশাহী নগরীতে ছাত্রআন্দোলন দমনে শীর্ষ সন্ত্রাসী রুবেলকেই দায়িত্ব দিয়েছিলেন লিটন। ওই দিন রুবেলের নেত্বত্বে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত একডজন নেতাকর্মী আগ্নেয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি ছোঁড়ে। এঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়। এছাড়াও রুবেল আরো একটি হত্যা মামলার আসামী ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনেও মামলা রয়েছে।

গত ৫ আগস্টের ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুইটি পি¯‘ল দুই হাতে নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। এসময় শুটার দলে আরো ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন পাভেল, মহানগরীর ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিন ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রোজেলসহ অনেকেই। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন। গুলিবিদ্ধ হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। এই দুই শিক্ষার্থী হত্যা মামলার আসামী জহিরুল ইসলাম রুবেল। তবে হাসিনা পালানোর পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাথে রুবেলও গা ঢাকা দিয়েছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

১০ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

১১ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

১১ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২ ঘণ্টা আগে