রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেয় ছাত্রদল। পরে তালা খোলা নিয়ে দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে দুপুর ১টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এসময় রাকসুর কোষাধ্যক্ষ ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমানকে কার্যালয় থেকে বের করে আনেন শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এবং ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম কনক। তবে শিক্ষার্থীরা উপাচার্যের পক্ষ থেকে দেওয়া আলোচনার আশ্বাস প্রত্যাখ্যান করলে তারা সরে যান।
এরপর দুপুর দেড়টার দিকে মনোনয়নপত্র নিতে আসে শাখা ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র নিতে এসেছি। আন্দোলনের অধিকার সবার রয়েছে। তবে আমরা কারো সঙ্গে কোনো সংঘাতে জড়াতে চাই না।” কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রবেশে বাধা দেয়। শিক্ষার্থীদের দাবি ছিল—সকাল থেকে যারা অবস্থান নিয়ে ছাত্রদলের প্রতিরোধ অতিক্রম করে তালা ভেঙেছে, তারাই আগে মনোনয়নপত্র নিতে পারবে।
এর আগে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার কারণে সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বন্ধ থাকলেও দুপুর ২টা থেকে তা পুনরায় শুরু হয়েছে বলে জানান রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “একটি সংগঠনের দাবির ভিত্তিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। যখন তফসিল ঘোষণা করা হয়েছে, তখন তারা ভর্তি ছিল না, তাই ভোটার হওয়ার যোগ্যতাও ছিল না। নির্বাচন কমিশনও জানিয়েছে বর্তমান তফসিল অনুযায়ী এ পরিবর্তন করা যাবে না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন মুখোমুখি অবস্থায় না যায়, সেজন্য প্রক্টর ও ছাত্র উপদেষ্টাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি অবনতির আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
১ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে