রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ভর্তি ২৪ রোগী

রাজশাহী ব্যুরো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামে এক নারী মারা গেছেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রাশিদা পারভীন হ্যাপি রাজশাহী নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে তীব্র পেটব্যথা ও শরীর ব্যথা নিয়ে হ্যাপিকে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার ভোর ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে হাসপাতালে এক শিশুসহ ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ১১ জন পুরুষ ও ১২ জন নারী। তারা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন রাজশাহী, ছয় জন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, আর বাকিরা নওগাঁ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, চলতি মৌসুমে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৪৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে সাতজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পালটাতে এবার ডিসিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে

১ দিন আগে

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

২ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

২ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

২ দিন আগে