রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ৮ শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতাকেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধান অতিথি ও অতিথিবৃন্দ আইসিইউ, সিসিইউ ও পিসিসিইউ ওয়ার্ড পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।

প্রধান অতিথি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, হৃদরোগ একটি মারাত্মক রোগ। এ রোগে আক্রান্তরা মারাত্মক ঝুঁকিতে থাকেন। এটি অন্য রোগের মত নয়। তীব্রভাবে আক্রান্তরা খুব বেশি সময় পান না। গবেষণায় দেখা যায়, বিভিন্ন কারণে প্রতি পাঁচ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুকিতে রয়েছে। হৃদরোগের ঝুকি বাড়ে এমন খাদ্যভাস পরিহার করতে হবে। তামাকজাত দ্রব্যাদি আমাদের হৃদরোগের ঝুকি বাড়ায় ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে। পরিমিত খাদ্যভাস, শারিরীক পরিশ্রম, ব্যায়াম আমাদের হৃদরোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করে। এ হাসপাতালের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী আয়োজিত আলোচনা ও পরামর্শমূলক সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি মো. আব্দুল মান্নান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার, রাজশাহীর সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক। সম্মানীয় অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট ও ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. রইছ উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও আইসিইউ প্রধান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডা. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৩ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৪ ঘণ্টা আগে

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৮ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে