রাজশাহী ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “সারা দুনিয়ার ৯১টি দেশে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সিস্টেম চালু আছে। বাংলাদেশেও শতকরা ৭১ ভাগ মানুষ এই ব্যবস্থার পক্ষে মত দিয়েছে।”
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চড় আষাড়িয়াদহের দিয়াড় মানিক চক উচ্চ বিদ্যালয় মাঠে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের পক্ষ থেকে চর আষাড়িয়াদহ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে সহায়তা দেওয়া হয়।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “৫ আগস্টের বিপ্লবে দুটো বিষয় সামনে এসেছিল— এক, আমরা সুবিচার চাই। জালেমকে আর বাংলাদেশে দেখতে চাই না। দুই, দেশকে আমরা দ্বিতীয় স্বাধীনতা দিয়েছি। ১ম স্বাধীনতা যে কারণে হয়েছিল সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হয়নি।'
তিনি অভিযোগ করেন, “আমরা গণতন্ত্র চেয়েছিলাম, কিন্তু পাইনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, বিনা ভোটে নির্বাচন হয়েছে। ডামি ভোট দিয়ে ইতিহাস কলঙ্কিত করা হয়েছে। দুনিয়ার কোথাও এ রকম নির্বাচন নেই।”
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এই এমপি বলেন, “পিআর সিস্টেমে ভোট হলে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। সবার ভোটের মূল্যায়ন হবে, কোনো ভোট নষ্ট হবে না। ব্যক্তি প্রার্থী না দাঁড়িয়ে দল নির্বাচনে অংশ নিলে মারামারিও কমে আসবে। কারণ, ব্যক্তি প্রার্থী জানে না সে ক্ষমতায় যাবে কি না।”
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উদ্দেশে তিনি বলেন, “অসুস্থ মানুষের পাশে যেমন কিছু ফলমূল নিয়ে যাওয়া হয়, তেমনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ আপনাদের পাশে দাঁড়িয়েছি। এই সহযোগিতা দিয়ে বড় কোনো পরিবর্তন হবে না, তবে হৃদয়ের অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করতেই এসেছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের জেলা আমীর আব্দুল খালেক, জেলা সেক্রেটারি গোলাম মর্তুজা এবং রাজশাহী মহানগর যুব বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহিল কাফী।

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে