রাজশাহী ব্যুরো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া পদত্যাগ করেছেন। দলের সাম্প্রতিক কর্মকাণ্ড তার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তিনি দায়িত্ব ছাড়েন।
মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মায়া পদত্যাগের ঘোষণা দেন।
তিনি বলেন, “নীতি, সততা ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালন করেছি। কিন্তু মিথ্যা অভিযোগ, সমালোচনা ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিকতার সঙ্গে সাংঘর্ষিক। তাই দায়িত্ব পালন আর সম্ভব হচ্ছে না।”
রাজনীতিতে বিশ্বাসযোগ্যতাই সবচেয়ে বড় শক্তি আখ্যা দিয়ে মায়া বলেন, “বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই আমি নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি কারও বিরুদ্ধে অভিযোগ বা আঘাত নয়, বরং নিজের বিবেক ও সততার জায়গা থেকে নেওয়া সিদ্ধান্ত।”
পদত্যাগের পরও সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি দলের প্রতি শুভ কামনাও জানান।
মায়া অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট তিনি এনসিপির কেন্দ্রীয় সংসদে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও কেন্দ্র থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। “আমার মনে হয়েছে, এখানে থেকে আত্মসম্মান ও সামাজিক অবস্থান বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না,” বলেন তিনি।
অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী মহানগর শাখার প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী জানান, “মায়াসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে। আমরা যাচাই-বাছাই করে এর সত্যতা পেয়েছি। এ বিষয়ে কেন্দ্রকে অবগত করেছি। কেন্দ্রের সিদ্ধান্ত আসার আগেই হয়তো তিনি পদত্যাগ করেছেন।”

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলে ও পৈতৃক বাড়ির নামে নবগঠিত ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করতে এবার জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। এর আগে প্রধানমন্ত্রী নিজে ডিসিকে ফোন করেও ওই তিন ইউনিয়নের নাম পালটাতে
১ দিন আগে
রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
২ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
২ দিন আগে