রাজশাহী ব্যুরো

তানোরে বাসের চালক-হেলপারদের মারধরের জেরে রাজশাহীতে অটোরিকশার স্ট্যান্ডে হামলা চালিয়ে অর্ধশতাধিক সিএনজি অটোরিকশার সামনের কাঁচ ভেঙে দিয়েছেন বাস শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকালে নগরীর রেলগেট এলাকায় অবস্থিত সিএনজি স্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। হামলায় সিএনজি চালক ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এদিকে, দফায় দফায় বাস বন্ধের ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এর আগে সোমবার সকালে জেলার তানোর উপজেলা সদরে সিএনজি অটোরিকশার চালকেরা বাসের ছয়জন চালক, হেলপার ও কন্ডাক্টরকে পিটিয়ে আহত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাস শ্রমিকদের সোমবার সকালে মারধরের ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে বাস শ্রমিকেরা হাতুড়ি ও লাঠিশোঁটা নিয়ে রেলগেটে চলে আসেন। তারা একের পর এক সিএনজি অটোরিকশা ভাঙচুর করতে শুরু করেন। এ সময় বাধা দিতে গেলে সিএনজি চালক ও যাত্রীদের পিটিয়ে আহত করা হয়। পরে বাস শ্রমিকেরা চলে গেলে পুলিশ যায়। সিএনজি চালকদের দাবি, প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যাত্রী-চালকসহ ৪০ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। তবে হামলায় ৭০টি সিএনজি অটোরিকশার সামনের কাঁচ ভেঙে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
তবে মঙ্গলবার দুপুর দুইটার দিকে ভদ্রা মোড় থেকে কয়েকটি বাস বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা গেছে। বাস চলাচলের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন বলেন, আমরা শ্রমিকদের জানিয়ে দিয়েছি, বাস চলাতে। বাস চলাচাল শুরু হয়েছে। এখন আস্তে আস্তে সব কাউন্টার থেকে বাস চলাচল শুরু হবে।
রাজশাহী সিএনজি মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের প্রায় ৯০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে কমপক্ষে ৪০ জনকে। এদের বেশিরভাগই চালক, কয়েকজন যাত্রী আছেন। এদের মধ্যে একজন গর্ভবতী নারী।’
তিনি আরও বলেন, ‘আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। পুলিশ এসে সবই দেখেছে। আমরা মামলা করব।'
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, সোমবার সিএনজি চালকরা আমাদের ৬ জন শ্রমিককে মেরে গুরুতর আহত করেছে। এ ঘটনার প্রতিবাদে আমরা কিছুক্ষণ বাস চলাচল বন্ধ করে রেখেছিলাম। তবে মঙ্গলবার দুপুর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রেলগেটে সিএনজি চালকরা রাস্তা ব্লক করে রেখেছিল। ফলে রাজশাহী-তানোর রুটে বাস চলাচলে কিছুটা ভোগান্তি সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।'
তিনি আরো বলেন, সিএনজি চালকরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করেছে। সেই দায় আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। মূলত তাদের মধ্যে ছয় সিট ও দশ সিটের ঘটনা নিয়ে নিজেরাই মারামারি করেছে। আমাদের কোনো শ্রমিক সেখানে যায়নি।'
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘আমরা এসে ভাঙচুর করা ৩২টি গাড়ি পেয়েছি। অন্য গাড়িগুলো চলে গেছে। ভাঙচুর করা গাড়ির সংখ্যা ৭০টি হতে পারে। সব গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এরপর কিছু গাড়ি উল্টে ফেলা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'
ওসি বলেন, ‘যাত্রী ও চালক মিলিয়ে ১৫ জনের মতো আহত হতে পারেন। আমরা সিএনজি চালকদের মামলা করতে বলেছি। তারা মামলা দিলে আমরা নিয়ে আইনগত ব্যবস্থা নেব।’
অপরদিকে বাস শ্রমিকদের মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘সোমবার ছয়জন বাস শ্রমিককে মারধরের ঘটনায় ওই রাতেই থানায় একটি মামলা হয়েছে। এতে আসামি হিসেবে ১৮ জন সিএনজি চালকের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও আসামি আছে। মামলার পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।
২ দিন আগে
চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে