ছাত্র-জনতার বিপ্লবের স্পিরিটে রুয়েটকে গড়ে তোলা হবে : উপাচার্য

রাজশাহী ব্যুরো

ছাত্র-জনতার জুলাই-আগস্টের বিপ্লবের স্পিরিটকে ধারণ করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস চালানো হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস.এম. আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে রুয়েটের অগ্রযাত্রা ও সার্বিক উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য রুয়েটেকেও নতুনভাবে গড়ে তুলতে হবে।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় মিলনায়তনে রুয়েটের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই বক্তব্য রাখেন।

সভায় আরো বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সিনিয়র সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল হোসেন।

মতবিনিময় সভায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগন এবং বিশ^বিদ্যালয়ে কর্মরত শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৬ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৬ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৯ ঘণ্টা আগে