রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরভবনের গ্রিণপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বাণিজ্য মেলায় ৪৭টি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী, খাদ্য সামগ্রী, তাত বস্ত্র, গার্মেন্টস, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্ণার, খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামনিদের বিনোদনে নাগরদোলাসহ ৩টি রাইডস রয়েছে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনকালে প্রধান অতিথি রাসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এ আয়োজন। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরণের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয় দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকান্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরণের সহযোগিতা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনর সচিব মো. মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সুচনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখি, বিভিন্ন স্টলের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

এমপি মনিরুলকে নিয়ে বিতর্কিত প্রচার, ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

৭ ঘণ্টা আগে

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৮ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৯ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১০ ঘণ্টা আগে