তফসিল ঘোষণা

রাকসু নির্বাচন ১৫ সেপ্টেম্বর

রাজশাহী ব্যুরো

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিলে আরও বলা হয়, নির্বাচন আচরণবিধি প্রকাশ করা হবে ৩১ জুলাই। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ আগস্ট। এরপর ৭ আগস্ট আপত্তি গ্রহণ এবং ১০ থেকে ১২ আগস্ট তা নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ আগস্ট।

মনোনয়নপত্র বিতরণ চলবে ১৭ থেকে ১৯ আগস্ট। দাখিল করা যাবে ২১ থেকে ২৫ আগস্টের মধ্যে। মনোনয়ন বাছাই হবে ২৭ ও ২৮ আগস্ট। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, “আমরা ইতোমধ্যে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব পক্ষের সঙ্গে সমন্বয় থাকবে।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র নেতৃত্ব তৈরির উদ্দেশে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। এরপর ১৪ বার ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হয়। সর্বশেষ ১৯৮৯ সালে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর কেটে গেছে ৩৫ বছর। দীর্ঘ এই সময়ে রাকসুর কার্যক্রম ছিল বন্ধ। তবে তিন দশকের বেশি সময়ের প্রতিক্ষার পর রাকসু নির্বাচন নিয়ে আবারও আশার আলো ফুটে ওঠলো।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে। তবে বাস্তবায়নে গতি না থাকায় শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হয়। এরই ধারাবাহিকতায় গতকাল আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করল প্রশাসন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে