নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল ট্রাকচালককে ধরতে অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে র‍্যাব সদস্যরা বামনডাঙ্গার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাঁকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “দুর্ঘটনার পর চালক বাড়িতেই অবস্থান করছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করা হয়। তিনি থানার হেফাজতে আছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।”

এর আগে বুধবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী আইড়মারী এলাকায় একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে একই পরিবারের সাতজনসহ আটজন নিহত হন। নিহতদের মধ্যে ছয়জন নারী। ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে

সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন আর নেই

পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।

২ দিন আগে