রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রিয়া মনি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মরদেহটি উদ্ধার করে নগরীর শাহমখদুম থানা পুলিশ। এ সময় ওই কিশোরীর কক্ষে ‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত’ লিখা একটি চিরকুট পাওয়া গেছে।
মৃত কিশোরী রিয়া মনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের হারুনুর রশিদের মেয়ে। শিবগঞ্জে গ্রামের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত। রাজশাহী নগরের মধ্য নওদাপাড়া মহল্লায় খালু কামরুল হোসেনের ভাড়া বাসায় বেড়াতে আসার পর এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, রিয়া মনির খালু কামরুল ইসলাম চাকরির সুবাদে রাজশাহীতে ভাড়া বাসায় থাকেন। সেখানে বেড়াতে আসে সে। বৃহস্পতিবার রাতে পাশের ঘরের জানালা দিয়ে রিয়া মনির খালা দেখেন সে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ভেতর থেকে দরজা বন্ধ। এ সময় রিয়া মনির খালু বাইরে ছিলেন, তার খালা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এসময় তার ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। এতে লিখা আছে, ‘মানুষ ৮০ বছর বাঁচে, আমি ১৪ বছরে ক্লান্ত’।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে রাতেই ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
৭ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৮ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১০ ঘণ্টা আগে