রাজশাহী মহানগরের সাত সাংগঠনিক থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরে বিএনপির সাতটি সাংগঠনিক থানার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের বোয়ালিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামসুল হোসেন মিলু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার খন্দকার নয়ন ও সদস্যসচিব হিসেবে বজলুজ্জামান মোহনের নাম ঘোষণা করা হয়েছে। বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রিংকু ও সদস্যসচিব হিসেবে আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

রাজপাড়া থানার আহ্বায়ক মিজানুর রহমান মিজান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও সদস্যসচিব হিসেবে আমিনুল ইসলাম; শাহ মখদুম থানার আহ্বায়ক জিল্লুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার ও সদস্যসচিব নাসিম খান; মতিহার থানার আহ্বায়ক একরাম আলী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মানিক ও সদস্যসচিব আল মামুন বাবু; কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক মাইনুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান ও সদস্যসচিব মজিউল আহসান হিমেল এবং চন্দ্রিমা থানার আহ্বায়ক ফাইজুল হক ফাহি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু ও সদস্যসচিব হিসেবে মনিরুল ইসলাম জনির ঘোষণা করা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, ‘রাজশাহী মহানগরকে আরো সাংগঠনিকভাবে আরো বেশি শক্তিশালী ও গতিশীল করতে সাতটি সাংগঠনিক থানার আহ্বায়ক কমিটির আংশিক নাম ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

৬ ঘণ্টা আগে

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ি খালাস

৬ ঘণ্টা আগে

যুবলীগ নেতাকে গ্রেপ্তার, পরদিন চট্টগ্রাম কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৮ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, ‘আত্মহত্যা’ ধারণা পুলিশের

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

৯ ঘণ্টা আগে