চিন্ময় দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

রাজশাহী ব্যুরো

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট রাজশাহী শাখার আয়োজনে নগরীর আলুপট্টি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নগরের ৩০টি ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলাম্বীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও শাহবাগে কুশল বরণ চক্রবর্তীসহ সাধারণ সনাতনী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরের সাহেববাজার ঘুরে মিছিলটি একই স্থানে গিয়ে সমাবেশে রূপ নেয়। সমাবেশে শ্লোগানে শ্লোগানে চারপাশ মুখর করে তোলেন সনাতন ধর্মাবলাম্বীরা। এ সময় অপ্রীতিকর পরিস্থিতিতে এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় থাকে।

সুমন দাস নামের আরেকজন বলেন, ‘যারা এই দেশের পতাকা পরিবর্তন করতে চায়, আগে তাদের বিচার হতে হবে। তারপর না হয় দেখা যাবে চিন্ময় দাস কতটুকু রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দেওয়া না হলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

সমাবেশে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক চন্দ্র হালদার বলেন, ‘আমরা এই দেশে উড়ে এসে জুড়ে বসিনি। কিন্তু আমাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন আমরা উড়ে এসেছি। এই অবস্থা চলতে পারে না। তাই সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধে আইন করা দরকার। আমরা হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাই।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিপৎসীমায় তিস্তা, ৪৮ ঘণ্টায় পানি বাড়বে রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

১৭ ঘণ্টা আগে

ধানমন্ডিতে সাংবাদিকদের মারধর-হেনস্তা, অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ ঘটনা ঘটে। মিছিল ও সমাবেশের ভিডিওতে স্থানীয় জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান ও জাহিনুর রহমানকে উপস্থিত থাকতে দেখা যায়।

১ দিন আগে

তিস্তায় বিপৎসীমা ছুঁই ছুঁই পানি, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সব জলকপাট

উজানের ঢল আর টানা বর্ষণে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার একদম কাছাকাছি পৌঁছে যাওয়ায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট (গেট) খুলে দেওয়া হয়েছে।

১ দিন আগে

৪.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা

সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী থেকে ১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে।

২ দিন আগে