প্রতিবেদক, রাজনীতি ডটকম

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়েছেন শুধু টাকা এদিক-ওদিক করার জন্য। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচার করেছে, শ্রমিকদের পাওনা দিতে পারছে না, দেশ ছেড়ে পালিয়ে গেছে। এসব কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়।’
আজ শনিবার সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং অসহায় শ্রমিকদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শ্রম উপদেষ্টা আরও বলেন, ‘শিল্প কারখানা ভালোভাবে চলার কারণে দেশের রপ্তানি ৭ থেকে ৮ শতাংশ বেড়েছে। ভালো মালিকেরা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন।’
শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘দাবি-দাওয়ার শেষ নেই। কেউ চাইলে আন্দোলন করতেই পারে, রাস্তায় নামতেই পারে। আমিও চাইলে রাস্তায় নামতে পারি।’
শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘একজন নেতা নির্বাচিত হয়ে আজীবন থাকতে চান—এমন মানসিকতা স্বৈরাচার আমলে দেখা গেছে। আমরা চাই, নিয়মিত নির্বাচন হোক এবং ভালো প্রতিনিধি উঠে আসুক।’
এর আগে উপদেষ্টা একই ভবনের সম্মেলন কক্ষে “Safe Work, Sustainable Future: Bridging Research & Practice” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন করেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহায়তায় আয়োজিত এই সম্মেলনে শ্রম খাতে নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা বলেন, ‘প্রতিটি শ্রমিকের অধিকার রয়েছে নিরাপদ কর্মপরিবেশে কাজ করার এবং সুস্থভাবে ঘরে ফেরার। গবেষণাভিত্তিক নীতিনির্ধারণের মাধ্যমে সরকার শ্রমখাত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’
অনুষ্ঠানে শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান, ডাইফের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন, আইএলও কর্মকর্তা রন জনসন, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সচিব জাহেদা পারভিন, অধ্যাপক ডা. রেহানা খানমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ৫০ জন অসহায় শ্রমিকের মাঝে প্রায় ২৯ লাখ টাকার চেক বিতরণ করেন।

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
১ দিন আগে
এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।
২ দিন আগে
হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
২ দিন আগে
পরিবার সূত্র জানায়, রবিবার বাদ আসর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম মোশাররফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে তিনি আক্রান্ত ছিলেন।
২ দিন আগে