দলীয় প্রার্থীর পক্ষে থাকব— চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে দল মনোনীত প্রার্থীর পক্ষে থাকার প্রতিশ্রুতি দেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। ছবি: রাজনীতি ডটকম

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপিঘোষিত প্রার্থী অধ্যাপক শাজাহান মিয়ার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা বেলাল-ই-বাকী ইদ্রিশী। এ আসনে তিনিও বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার একটি রিসোর্টে সংবাদ সম্মেলনে তিনি দলের মনোনীত প্রার্থীর হয়ে কাজ করার করার কথা বলেন।

বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, বিএনপি একটি বড় দল। এই দল থেকে অনেকেই মনোনয়ন চেয়েছিল। এটিই গণতন্ত্রের বৈশিষ্ট্য। দল যাকে মনোনয়ন দিয়েছে, আমি তার পাশে থাকব। আমার সব অনুসারীও তার পাশে থাকবেন।

বিএনপির মনোনয়নবঞ্চিত এই নেতা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসাধারনের কাছে পৌঁছে দিতে ও বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দিনের মতো আগামীতেও একই কাজ আমরা চলমান রাখব।

এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল মনোনীত প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করে বিএনপি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়াকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে