ফেসবুকে ভারত বিরোধী পোষ্টে বাংলাদেশীর ভিসা বাতিল

লালমনিরহাট প্রতিনিধি

ভারতে ঘুরতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারত বিভাগের ঘোষণা দেওয়ায় আলমগীর শেখ (৩৫) নামে বাংলাদেশি এক যুবকের ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর হোসেন। ভারতে থেকে সেই দেশ সম্পর্কে বিরোধী মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন। রাষ্ট্রদ্রোহী দাবি করে তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে তিনি একটি লাইভ করেন সেখানে বলেন, "১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন। "

বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীব বলেন, ভারতের চ্যাংরাবান্ধা কর্তৃপক্ষ বাংলাদেশি ওই যুবকের ভিসা বাতিল করে আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে