শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় বিএনপির ২ নেতা কারাগারে

রংপুর প্রতিনিধি

লালমনিরহাটে আলোচিত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর হত্যা মামলায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

এর আগে দুপুরে লালমনিরহাটে অতিরিক্ত দায়রা জজ মিজানুর রহমানের আদালতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভুক্ত বিএনপির ৯ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুই জনের জামিন না মঞ্জুর করেন আদালত।

লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আকমল হোসেন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৯ অক্টোবর হরতালে বিএনপির সঙ্গে সংঘর্ষে সদর উপজেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নেতা জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১ নভেম্বর কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে হুকুমের আসামি করে ৮১ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

এ হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিনে ছিলেন বিএনপি নেতা একেএম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সেই জামিনের মেয়াদ শেষে সোমবার লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপির নেতারা। পরে আদালতের বিচারক জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানো নির্দেশ দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে