ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের হাতেনাতে ধরেন ছাত্রদলের নেতৃবৃন্দরা। পরে তাদের পুলিশে দেয়া হয়।
আটককৃতরা হলেন, ঘোষপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে সোলেমান হোসেন (৬২), কলেজপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম (২৭) ও একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাকিব হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ।
পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শুনা মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দরা তাদের খুজা শুরু করে। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে