পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ঘনকুয়াশা কমলেও টানা চার দিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে জনজীবনে। সন্ধ্যার পর থেকে কুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন কাজে যোগ দেওয়া খেটেখাওয়া মানুষ। বিশেষ করে সবজিচাষী ও ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার থেকে তেঁতুলিয়া এবং আশেপাশের এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই ওঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে