গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় রাব্বি মিয়া (৩৫) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো দুজন। আহত দুজনকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রীজ নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তরসিঙ্গা গ্রামের নাজমুল ইসলামের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার বিকেলে হতাহতরা ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন। এসময় তাদের অটোরিকশাটি নুনদহ ব্রীজ নামকস্থানে পৌঁছালে রংপুরগামী অজ্ঞাতনামা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশার যাত্রী রাব্বি মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয় অটোরিকশার চালক এবং অপর এক যাত্রী। পরে গুরুতর আহত দুজনকে চিকিৎসার জন্য রগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

১ দিন আগে

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে