নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে রেললাইনের অর্ধশতাধিক ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলে দুর্বৃত্তরা। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ফেলায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি। গতকাল বুধবার রাত ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। নীলফামারী রেলওয়ে স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেন।
এলাকাবাসী জানায়, রাতে ওই এলাকায় রেললাইনের লোহালক্কর খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে একদল দুর্বৃত্তকে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলতে দেখা গেলে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এতে পালিয়ে যায় তারা।
বাগডোকরা গ্রামের রাজেশ্বর রায় (৩০) বলেন, ‘ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন। তারা বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামত শেষে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে’।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা জানান, নাশকতার উদ্দেশে রেললাইনের ফিশপ্লেট ক্লিপ খুলে ফেলা হয়েছে এমন খবর পেয়ে রাতের মধ্যে শ্রমিকদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে রেললাইনের মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। এলাকাবাসী বিষয়টি টের না পেলে বড় দুর্ঘটনা ঘটে যেত।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে