প্রতিবেদক, রাজনীতি ডটকম

নীলফামারীর ডোমারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পঞ্চগরের দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর ওরফে ডিপজল।
এলাকাবাসীর বরাত দিয়ে ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, দেবীগঞ্জ থেকে একটি মোটরসাইকেল ও ডোমার থেকে একটি ট্রাক আসছিল। ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। জাহাঙ্গীরকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে