নিউজ ডেস্ক

পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ আট হাজার টাকা ও ১০ আনা স্বর্ণের গহনা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। এর আগে বুধবার রাতে হাড়িভাসা ইউনিয়নের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গনেশ রায় (৪৩), গনেশ রায়ের স্ত্রী ববিতা রায় (৩৬), তাদের ছেলে দৃশ্য রায় (১০), দেবেন্দ্র রায় (২২), জয়ন্ত রায় (১৯) এবং রিপন রায় (১৯)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৪৯/২০-এস থেকে তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটকরা জানান তারা দিনাজপুরের দালাল চক্রের মাধ্যমে ১ লাখ টাকার বিনিময়ে ভারতে যাওয়ার চুক্তি করেন। এ বিষয়ে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা হবে।’

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
২১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
৩ দিন আগে