দ্রুত বাড়ছে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধি

তিন দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর সঙ্গে ধরলা ও স্থানীয় আরও ১৯টি ছোট নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস মতে, তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার উপক্রম হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় তিস্তার পানি লালমনিরহাট দোয়ানী ব্যারাজ পয়েন্টে ৩৯, সকাল ৯টায় ৩৯, দুপুর ১২টায় ৩৫, বিকাল ৩টায় ৩২, সন্ধ্যা ৬টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার ব্যারাজ পয়েন্টের ৭৩ কিলোমিটার ভাটিতে থাকা কাউনিয়া রেল সেতু পয়েন্টে সকাল ৬টায় ৬১, ৯টায় ৫৬, দুপুর ১২টায় ৫৪, বিকাল ৩টায় ৫২, সন্ধ্যা ৬টায় ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর আবহাওয়া দফতরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান ব্যারাজ এলাকায় ১৪১ মিলিমিটার ও তিস্তা রেল সেতু এলাকায় ৯৩ মিলিমিটার বৃষ্টির কথা জানিয়েছেন। ঢাকা আবহাওয়া দপ্তরের এক চিঠির বরাতে তিনি জানান, আগামী ৫ দিন অবস্থার অবনতি ঘটতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

৩ দিন আগে