লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন।
পুলিশ সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেফতার করেন তারা। পরে তাকে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র্যাব।
মছির হোসেন দুলাল লালমনিরহাটের হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। খোঁজখবর নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ বলেন, ‘রংপুর র্যাব-১৩ শুক্রবার মাদকসহ মছির উদ্দিন দুলালকে আটক করে। ওই দিন রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে র্যাব। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
৩ দিন আগে