৬৬ ভারতীয়কে জোর করে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি ও মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতের গুজরাট রাজ্যের ৬৬ জন মুসলিম নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (৬ মে) রাত থেকে বুধবার (৭ মে) ভোর পর্যন্ত এ দুই উপজেলার তিনটি ভিন্ন সীমান্তপথ দিয়ে তাদের অনুপ্রবেশ করানো হয়।

বিজিবি জানায়, জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন, তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন ও পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করা হয়।

মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন গোমতি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবুল হোসেনের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর বিজিবির একটি টহল দল তাদের আটক করে। এদিকে তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৫ জন ভারতীয় নাগরিককে তাইন্দং বাজার থেকে আটক করে বিজিবি।

আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন। গুজরাট থেকে বিমানে করে সিমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করিয়ে দেয় বলে তারা জানান।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা বলেন, জেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে। বিজিবি বিষয়টি দেখভাল করছে। আমরা তাদের দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনের পর কারামুক্ত বিদিশা

কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১ দিন আগে

বিটিসিএল কার্যালয়ে ‘চোর সন্দেহে’ আনসারদের পিটুনিতে তরুণের মৃত্যু

বিটিসিএলের ওই কার্যালয়ের অফিস সহকারী মো. সাইফুল বলেন, সকালে তিনজন যুবক বিটিসিএল অফিসের দেয়াল টপকে ‘চুরির উদ্দেশ্যে’ ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা টের পেয়ে তাদের ধাওয়া করেন। এতে দুজন পালিয়ে যেতে পারলেও একজন ধরা পড়ে।

১ দিন আগে

জমি নিয়ে বিরোধ— বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ ৩ ভাইয়ের বিরুদ্ধে

জয়পুরহাট সদর উপজেলায় পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের বিরুদ্ধে বোনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বিলকিস বানু (৫০) মারা যান।

২ দিন আগে
Advertisement