সিলেটে পশুর চামড়া বিক্রি করতে না পারলে সংগ্রহ করবে প্রশাসন

ডেস্ক, রাজনীতি ডটকম

সিলেটে কোরবানির পশুর চামড়া যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। কেউ চামড়া বিক্রি করতে ব্যর্থ হলে প্রশাসনের পক্ষ থেকেই তা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

আজ মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, চলতি ঈদুল আজহায় সিলেট জেলায় প্রায় ৭০ থেকে ৮৫ হাজার পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চামড়া সংরক্ষণের সুবিধার্থে সরকারিভাবে ৩৪৫ টন লবণ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ এবং পর্যটন এলাকার আশপাশে কোরবানি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোরবানি শেষে সর্বোচ্চ আট ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কারের কাজ সম্পন্ন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে, কওমি মাদরাসাভিত্তিক সংগঠন ‘কওমি মাদরাসা সংরক্ষণ পরিষদ’ আগে বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে এসেছে।

সোমবার জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর সংগঠনটির সদস্য সচিব মাওলানা মুশতাক আহমদ খান জানান, সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রির বিষয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে। একই সঙ্গে চামড়া পরিবহন ও প্রক্রিয়াজাতকরণেও সহযোগিতার কথা বলা হয়েছে। এসব আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

তিনি আরও বলেন, অনেক মাদরাসায় ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা বাড়ি চলে গেছে। এতে চামড়া সংগ্রহে জনবল সংকট দেখা দিয়েছে। তাই নগরবাসীকে নিজ উদ্যোগে নিকটস্থ মাদরাসায় কোরবানির চামড়া পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement