বড়লেখায় আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদানের হিড়িক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ১৩: ৩৫
বিএনপির আয়োজিত এক নির্বাচনি সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন শাখার পদধারী বেশ কয়েকজন নেতা বিএনপিতে যোগ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদের অনেকের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত নানা অপকর্মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মামলা রয়েছে। কেউ কেউ কারাবরণ শেষে জামিনে মুক্ত হয়েছেন, আবার কেউ গ্রেপ্তার আতঙ্কে দীর্ঘদিন প্রকাশ্যে ছিলেন না।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত এক নির্বাচনি সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম টেক্কা ও আব্দুস সালাম সোনামনি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সেবুল, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লাল মিয়া, যুবলীগ নেতা ফখরুল ইসলাম ফখইসহ আরও কয়েকজন নেতাকর্মী।

এ সময় বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, বিএনপি নেতা মজাইদ আলী, আব্দুস সহিদ পটল, যুবদল নেতা সাইফুর রহমান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে