সুনামগঞ্জ-৪: মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র বিএনপির জাকেরীন

সুনামগঞ্জ প্রতিনিধি
নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় দেওয়ান জয়নুল জাকেরীন। ছবি: রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় পৌর শহরের তেঘরিয়া এলাকার নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় সুনামগঞ্জকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন জাকেরীন। বলেন, ‘অবহেলিত সুনামগঞ্জকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রার্থী হয়েছি। বেকারত্ব দূর করতে চাই।’

‘অতীতে আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে বারবার ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। আগামীতেও আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই। আমার শেষ রক্তবিন্দু দিয়ে জনকল্যাণে কাজ করতে চাই,’— যোগ করেন জাকেরীন।

তার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা রয়েছে বলে দাবি করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই জনপদের জনমানুষের ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থনে আমি চারবার সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একবার সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। জীবনের বাকি দিনগুলো আমি জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।’

দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এ লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালান তিনি। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এ আসনের প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নাম ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে