কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন নেতা এক মঞ্চে!

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত তিন নেতা এক মঞ্চে এসে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রবিবার রাতের এ ঘটনায় জেলা রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সন্ধ্যায় প্রথমে শহরের পৃথক স্থানে বিক্ষোভ সমাবেশ করেন মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহসভাপতি রেজাউল করিম খান চুন্নু ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল। পরে তারা জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইনের সঙ্গে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে নেতারা বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে অযোগ্য ও দুর্নীতিবাজ বলে অভিযোগ করেন। এ মনোনয়নের পেছনে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে দায়ী করে তাকে ষড়যন্ত্রকারী ও কালো টাকার মালিক হিসেবেও আখ্যায়িত করেন বক্তারা। অবিলম্বে মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিল করে “যোগ্য ও ত্যাগী” নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

স্টেশন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে রেজাউল করিম খান চুন্নু আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে একই সময়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সমাবেশ করেন ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।

সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও মনোনীত প্রার্থী মাজহারুল ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন নেতা-কর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন রেজাউল করিম খান চুন্নু, রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ সোহেল।

এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলামও উপস্থিত ছিলেন।

মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের কুশপুত্তলিকা পোড়ানো হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, মাজহারুল ইসলাম ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি মাঠে ছিলেন। মনোনয়ন দেওয়ার কর্তৃত্ব আমার নয়, এটি দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত। পরিস্থিতি শান্ত রাখতে তিনি সবাইকে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১১ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে