হাসপাতালে সাবেক মন্ত্রী মান্নান, মেডিকেল বোর্ড গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস ও বুকের ব্যাথার কারণে আজ মঙ্গলবার সকালে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়। তাকে মেডিসিন বিভাগের কেবিনে রাখা হয়েছে।

এমএ মান্নানের চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী। তিনি জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয় এবং বুকের ব্যথা করে। সেজন্য পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মেডিসিন বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, এম এ মান্নানের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সকালে নিরাপত্তার মধ্যদিয়ে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এম এ মান্নানকে গত ১৯ সেপ্টেম্বর রাতে সুমামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় ‍পুলিশ। আদালত থেকে ওইদিন তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত শনিবার অসুস্থ্য হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে চিকিৎসা শেষে সিলেট কেন্দ্রীয় কারা হাসাপাতালে নেওয়া হয়। সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ওসমানী হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। এর আগে একাধিবার তার জামিন নামঞ্জুর করেন আদালত।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে