সিলেট প্রতিনিধি

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ম্যুরালটি ভেঙে ফেলা হয়। এ দিন রাতে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি, খুলনায় শেখ বাড়ি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান হলের নামফলকও ভাঙচুর করা হয়েছে।
সিলেটে রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র-জনতা। পরে সেখান থেকে মিছিল নিয়ে ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। পরে বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেন তারা।
‘মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুর্যালটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। অনেকে ম্যুরালটি অপসারণের দাবিও জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ছাত্র-জনতা ম্যুরালটি গুঁড়িয়ে দিলো।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে