হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলায় বিরোধ মেটাতে সালিশে বসে সেই সালিশেই সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। সে সংঘর্ষ টেঁটাযুদ্ধে রূপ নিলে দুপক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার তেঘরিয়া পূর্বহাটি গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে উভয়পক্ষের ১৩ জনকে আটক করেছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঢাকায় অবস্থানরত লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের লিটন মিয়া ও মুহিত মিয়ার অনুসারীদের মধ্যে ভাঙারি বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের ঘটনা মীমাংসা করতে মঙ্গলবার সকালে তেঘরিয়া গ্রামে সালিশ বৈঠক বসে।
ওই শালিসেই ফের দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। সেই বাগ্বিতণ্ডা একপর্যায়ে টেঁটাযুদ্ধে রূপ নেয়। তাতে জড়িয়ে পড়েন দুপক্ষের শত শত অনুসারী।
স্থানীয়রা জানান, ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বন্দে আলী মিয়া বলেন, টেঁটাযুদ্ধে জড়িত ১৩ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে