প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে বড় ধরনের ধাক্কা খেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন মাস্টার। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের যে সমর্থনসূচক স্বাক্ষর জমা দিতে হয়, তা সরেজমিনে যাচাই করতে গিয়ে গরমিল পাওয়া গেছে। এ ছাড়া হলফনামায় সম্পদের তথ্যেও অসামঞ্জস্য থাকায় নাজিম উদ্দিন মাস্টারের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে।
কেরানীগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী নাজিম উদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এবং বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদে রয়েছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নেমেছিলেন।
তার মনোনয়নপত্র বাতিলের খবরে নির্বাচনি এলাকার সমীকরণে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। তবে নাজিম উদ্দিন মাস্টারের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন এবং ন্যায়বিচার পাবেন বলে আশাবাদী।
নাজিম উদ্দিন মাস্টারের মনোনয়নপত্র বাতিল হলেও এই আসনে বিএনপির মনোনীত মূল প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের জীবনমান পরিবর্তনের জন্য দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
১ দিন আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হন।
১ দিন আগে
রাজশাহী মহানগরে জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে পাম্প মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতারা সতর্ক করে বলেছেন, নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত করা না হলে সোমবার (১৬ মার্চ) থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে।
১ দিন আগে
ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ থেকে দেশজুড়ে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পালনের
১ দিন আগে