জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

কক্সবাজার প্রতিনিধি
সোমবার কক্সবাজারের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এক ফ্যাসিবাদী পালিয়ে গেছে। কিন্তু আবারও নতুন ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে। কিন্তু দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। তারা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে নতুন ফ্যাসিবাদকে লাল কার্ড দেখাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার বীর মুক্তিযোদ্ধা মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান আরও বলেন, ‘৫৬ হাজার বর্গমাইল জুড়ে জনগণের উত্থান ঘটেছে। তারা আগামীর নির্বাচনে নতুন ফ্যাসিবাদকে লালকার্ড দেখাবে। তারা নারীদের হেনস্তা করে। আমি প্রতিবাদ করায় তারা এখন আমার পেছনে লেগেছে।’

জনসভায় কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ পর্যটন শিল্পের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কক্সবাজারের চিত্র বদলে যাবে।

জনগণ বোকা না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জনগণ এখন সবকিছু বোঝে। তারা বোকা না। যারা অতীতের কুকর্মের জন্য লজ্জিত, তাদের ব্যাপারে ইতিবাচক জামায়াত। তবে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী যুদ্ধে শহিদদের হত্যাকরীদের কোনো ছাড় নয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদার জন্য প্রবাসী বাড়িতে অর্ধশত বোমা নিক্ষেপ

ভুক্তভোগী পরিবারের অভিযোগ উপজেলার আলীনগর ইউনিয়নের গ্রামের প্রবাসী সাইদুল সরদারের ছেলে ফরিদ সরদারের কাছে দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সাইফুল সরদার ও তাইজুল সরদার নামের দুই যুবক। এ সময় ফরিদ চাঁদা দিতে অস্বীকার জানালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ফাসিয়াতলা বাজারের অটোস্ট্যান্ডে

২ দিন আগে

অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন-ব্যানার অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন সংবলিত বিজ্ঞাপন ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২ দিন আগে

ভাইদের সঙ্গে আর কথা বলা হলো না সালেহের

৩৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালেহ আহমদ। এলাকায় এই নামেই তিনি পরিচিত। তবে প্রবাসে তার নাম আহমদ আলী। গত বছর শেষবার দেশে এসেছিলেন। চার মাস আগে আবার দুবাইয়ে ফিরে যান। তার আর কখনোই দেশে ফেরা হবে না।

৩ দিন আগে

সৈয়দপুরে ঢাকা ব্যাংকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফাইয়ার সার্ভিসের ৩টি ইউনিট।

৩ দিন আগে