রাজশাহীতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশনে নার্সিং শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো

এবার কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নার্সিং অনুষদের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় তিন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ভয়াবহ সেশনজটের কবলে পড়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ৭ দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রোববার বেলা ১১টায় রামেবি পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর কাফনের কাপড় গায়ে জড়িয়ে মিছিল নিয়ে লক্ষ্মীপুর হয়ে সিঅ্যান্ডবি মোড় পার হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে তারা অনশনে বসেন। পরে দুপুর একটার দিকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোহাম্মদ কবির উদ্দীন শিক্ষার্থীদের কাছে আসেন। তিনি চলমান আন্দোলনের ১০ সমন্বয়ককে নিয়ে আলোচনায় বসেন এবং বিষয়টি স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরে জানান।

দপ্তর থেকে টেলিফোনে কবির উদ্দীনকে জানানো হয়, বিষয়টি নিয়ে মিটিং চলছে। ফাইলও মিটিংয়ে রয়েছে৷ এসময় কবির উদ্দীন সমন্বয়কদের ফিরে গিয়ে পরে খোঁজ নিতে বলেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত সমন্বয়করা যাবেন না বলে জানিয়ে দেন।

এসময় কর্মসূচি চলাকালে দুপুর ২টার দিকে রাজশাহী নার্সিং কলেজ ও সিরাজগঞ্জের সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং কলেজের তিন ছাত্রী অসুস্থ হলে তাদের রামেক হাসপাতালে পাঠানো হয়। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ১৪ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক রায়হান আলী বলেন, শনিবার আমাদের ১১ শিক্ষার্থী হিটস্ট্রোক করে রামেক হাসপাতালে মৃত্যুর মুখে রয়েছেন। রোববার আরও তিনজন অসুস্থ হয়েছেন। তবুও আমাদের ৩ হাজার নার্সিং শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে আন্দোলন চলবে। সমাধান না নিয়ে ফিরে যাওয়ার সুযোগ নেই।

আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে রামেবির উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে বসব। নোটিশ দিয়ে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে, রংপুর ও লালমনিরহাটসহ বেশ কয়েকটি নার্সিং কলেজে একই দাবিতে সমাবেশ করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও কর্মসূচিতে অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৭ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৯ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৯ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

২০ ঘণ্টা আগে